দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত পরিচালক সঞ্জয় দেব ঢাকায় আসছেন। ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’ শিরোনামের সংগীত উৎসবে অংশ নিতে আগামী ২০ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে পারফর্ম করবেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এ গানের উৎসব। সমাপনী দিনের আয়োজনেই মঞ্চে উঠবেন সঞ্জয় দেব।
সম্প্রতি ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফতেহির সঙ্গে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন তিনি।
আয়োজকদের আশা, দেশি-বিদেশি সংগীতপ্রেমীদের অংশগ্রহণে ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’ এবারের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে।
যে আই